সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে সততা ও দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানকে ভালোবেসে, নিজেদের মধ্যে ধারণ করে কাজ করার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তবে ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা প্রশিক্ষণার্থীদেরকে সৎ, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলার মাধ্যমে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতের আহŸান জানান। তিনি বর্তমান প্রতিযোগীতামূলক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদ সদস্য রেজা শাহ ওমর চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X