সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

তেঁতুলিয়ায় চলছে জেলেদের প্রস্তুতি
কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
তেঁতুলিয়ায় চলছে জেলেদের প্রস্তুতি

দীর্ঘ দুই মাসের বিরতির পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে তেঁতুলিয়া নদী। ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাতে। রাত ১২টার পর থেকেই নদীতে জাল ফেলতে পারবেন জেলেরা।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

এই সময়ে কঠোর নজরদারি চালিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ, যাতে কোনোভাবেই অবৈধভাবে মাছ ধরা না হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে পটুয়াখালীর বিভিন্ন ঘাটে এখন উৎসবমুখর পরিবেশ। জেলেরা ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল মেরামত করছেন, কেউ ট্রলার প্রস্তুত করছেন, আবার কেউ নৌকার ইঞ্জিন ঠিক করছেন। প্রায় ২০ হাজার জেলে আবারও নদীতে নামার অপেক্ষায় দিন গুনছেন।

স্থানীয় জেলে রইস উদ্দিন জানান, দুই মাস নদীতে যেতে না পারায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তবে এখন ভালো মাছ পাওয়ার আশা করছেন তিনি, যা দিয়ে দেনা পরিশোধ সম্ভব হবে।

অন্যদিকে জেলে কবির মৃধা বলেন, সরকার থেকে চাল সহায়তা পেলেও নগদ অর্থের অভাবে দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়েছে। তিনি মনে করেন, খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা থাকলে জেলেদের জন্য আরও উপকার হতো।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এতে নদীর মাছের উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, জেলায় প্রায় ৮০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এই অভয়াশ্রম এলাকায় কাজ করেন। নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়েছে। সঠিকভাবে আইন মানায় এবার ইলিশের ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X