সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিয়ম লঙ্ঘনে বগুড়ায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
গুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকার ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি অটোমোবাইলের দোকানে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার জ্বালানি তেল মজুদ করে রেখেছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকা দরে জ্বালানি বিক্রি করা হচ্ছিল। বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে খোলা বাজারে অবৈধভাবে এসব পণ্য বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা ১৮০ লিটার জ্বালানি তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। জেলা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X