সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সামান্য বৃষ্টিতেই ডুবেছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম
সামান্য বৃষ্টিতেই ডুবেছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম মহানগরে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, চালক ও পথচারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যাচ্ছে। একই অবস্থা দেখা গেছে নগরীর দুই নম্বর গেইট, মুরাদপুর, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও চকবাজার এলাকাতেও।

জলাবদ্ধতার কারণে পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। ভুক্তভোগী পথচারী আনিসুজ্জামান দুলাল জানান, প্রবর্তক এলাকায় পানির কারণে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। এ সুযোগে রিকশাচালকরাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যেখানে ৩০ টাকার ভাড়া ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

জামাল নামে এক সিএনজি চালক বলেন, আজ সকালে সামান্য বৃষ্টি হয়েছে। এত কম সময়ের বৃষ্টিতে শহরে হাঁটু সমান পানি। এতো পানিতে গাড়ি চালানো খুব কষ্টের। ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে শ্রীমঙ্গলে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকার পাশেই জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলমান রয়েছে। এ কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা তৈরি হচ্ছে এবং জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X