সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে দলিল জালিয়াতির দায়ে যুবকের জেল-জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সায়রাত সহকারী ইব্রাহিম হোসেন মুন্না জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে। এসময় জিজ্ঞাসাবাদে আল আমিন নামে এক যুবক দলিল জালিয়াতির কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জেল ও জরিমানার আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দলিল জালিয়াতি করে নামজারি করা দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X