সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিলেটে কথাকাটাকাটির জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
সিলেটে কথাকাটাকাটির জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

সিলেট নগরীতে কথাকাটাকাটির জেরে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই সহকর্মীদের বিরুদ্ধে। রবিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আহত ব্যক্তি মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, যিনি সিলেট জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপশহর এলাকায় মোফাজ্জলের সঙ্গে তার তিন বন্ধু নজরুল ইসলাম, সুবেল আহমদ ও বাহার আহমদের মধ্যে একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে রোববার বিকেলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে মোফাজ্জল খাবার (সিঙ্গারা ও কোমল পানীয়) নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। এরপর পুণরায় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, কথা কাটাকাটির জের ধরে ছাত্রদল নেতা মুর্শেদকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেছে তার বন্ধুরা। হামলার বিষয়ে ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থা নিচ্ছে, এতে ছাত্রদল সহযোগিতা করছে। আহত মোফাজ্জল বর্তমানে ভালো আছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ঘটনায় জড়িত দুপক্ষই ছাত্রদলের। তাদের মধ্যে পূর্বের ব্যক্তিগত বিরোধ থেকেই মুর্শেদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X