সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জ বিসিক ফটক ধসে নির্মাণ শ্রমিক নিহত, আহত ৪

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিক এলাকায় নির্মাণাধীন প্রধান ফটক ধসে পড়ে রাসেল (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত চার শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের ওপর ঢালাই কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ ফটকটি ধসে পড়ে, এতে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চারজনকে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

নির্মাণ শ্রমিক খোকন মিয়া বলেন, ঢালাই কাজ চলাকালেই হঠাৎ ফটকটি ভেঙে পড়ে, এতে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।

এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয় এবং ধ্বংসস্তূপে আর কেউ আটকা আছে কিনা তা নিশ্চিত হওয়ার পর অভিযান শেষ করা হয়।

কিশোরগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, বিরূপ আবহাওয়ার কারণে ঢালাই না করার পরামর্শ দেওয়া হয়েছি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X