সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘরে ছেলের ও রেললাইনের পাশে বাবার মরদেহ

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
ঘরে ছেলের ও রেললাইনের পাশে বাবার মরদেহ

গাজীপুরের টঙ্গীতে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনায় নিজ ঘর থেকে এক ছেলের এবং রেললাইন এলাকা থেকে তার বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় সাকিব হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয় এবং হাতের রগ কেটে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, তার বাবা সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে তিনি বসবাস করছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X