সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর মাও মারা গেলেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে তার মা জুবাইদা মনিরও মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ উদ্দিন শাহীন। তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শাহীনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর মাত্র চার ঘণ্টা পর, রবিবার ভোর ৬টার দিকে তার মা জুবাইদা মনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যদের ধারণা, প্রিয় সন্তানের মৃত্যুজনিত গভীর শোক সহ্য করতে না পেরে তিনি মারা গেছেন।

পরিবারের ঘনিষ্ঠজন শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বেশিরভাগ সময় গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই তিনি বাড়িতে এসে মায়ের সঙ্গে সময় কাটাতেন।

পরিবারের সদস্যদের মতে, শাহীনের প্রতি তার মায়ের ছিল গভীর ভালোবাসা ও আবেগী টান। সেই গভীর সম্পর্কই শেষ পর্যন্ত তার জীবনের অবসানের কারণ হয়ে দাঁড়ায় বলে ধারণা করা হচ্ছে।

শাহীনের ভায়রা শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন।

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। এমন ঘটনা সত্যই অত্যন্ত বেদনাদায়ক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X