সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক কেন্দ্রে এসএসসি দিচ্ছে  তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এ কেন্দ্রে অংশ নেন তারা।

পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, এটি তাদের জন্য শুধু পরীক্ষা নয়, বরং অস্তিত্বের স্বীকৃতি। দীর্ঘদিন অবহেলার শিকার হলেও এখন শিক্ষার সুযোগ পাওয়াকে তারা বড় শক্তি হিসেবে দেখছেন। তিনি জানান, তারা পড়াশোনা করে স্বাবলম্বী হতে এবং সম্মানের সঙ্গে বাঁচতে চান।

পরীক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে এ পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের বিষয়। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান তৈরি করার প্রত্যাশা রয়েছে তাদের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার এই বাস্তবতাকে সামনে এনে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সাহস, মনোবল এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।

রংপুর বিভাগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯টি কেন্দ্রে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মিঠাপুকুরের এই কেন্দ্রে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলভিত্তিক এসএসসি প্রোগ্রামে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মধ্যে কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ রয়েছে।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মাহেদুল আলম জানান, একসঙ্গে এত সংখ্যক তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ একটি ব্যতিক্রমী ঘটনা। তাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যাতে তারা কোনো সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারেন।

রংপুর অঞ্চলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামি বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হন, সে জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার, এবং লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এটাই তাদের লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X