মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন, গাছ কাটা ও দূষণ বন্ধের দাবি

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন

রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও রাজশাহীতে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট এবং কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে নগরীতে বায়ুদূষণ ও শব্দদূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাঁরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ বিধিমালা না মানা, রাস্তা ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও গ্যারেজ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে পরিবেশ সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—গাছ কাটা বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও বিপণন বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ ও ভরাটকৃত জলাধার পুনরুদ্ধার, কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণ কোড বাস্তবায়ন এবং অবৈধ পার্কিং উচ্ছেদ। কর্মসূচিতে বক্তারা সকল প্রাণীর জন্য বাসযোগ্য একটি সুন্দর সবুজ নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড. জাকির খান ও ড. মোহাম্মদ কামারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবুও বক্তব্য দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X