সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা : মামলা ও বহিষ্কার দাবি

ঢাকা অফিস
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ¦ ছবি:  আজকের পত্রিকা থেকে সংগ্রহ

রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে হয়রানি ও হামলার ঘটনা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তার মতে, গত দুই দিনে একাধিক ঘটনায় সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে, যার সর্বশেষ উদাহরণ শাহবাগ থানার ঘটনা।

তিনি জানান, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকরা থানায় গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের ভিডিও ধারণে বাধা দেয়। প্রতিবাদ জানালে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি ও অশালীন ভাষা ব্যবহার করা হয়। পরবর্তীতে প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল মব তৈরি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব। আমাদের ওপর হামলার পরই পরিস্থিতি আরও অবনতি হয়।’ তিনি আরও দাবি করেন, পূর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতায় এটি সাংবাদিকদের জন্য একটি স্পষ্ট ‘হুমকি’। এই হামলায় সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়- ১. হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ২. জড়িত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ৩. সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংগঠনের নেতারা জানান, আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় হামলাকারীদের ছাত্রত্ব বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হবে এবং শাহবাগ থানায় মামলা দায়ের করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X