সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

র‍্যালীতে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. গোলাম মোস্তফা নাদিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন ও ডা. পোহেলিকা বড়ুয়া, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া।

এতে আরও বক্তব্য দেন স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, পুষ্টি ছাড়া মানবজীবন অচল। তাই সকলকে পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে। তিনি জানান, আগামী ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X