সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে ৬ রাবার শ্রমিক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
বান্দরবানে ৬ রাবার শ্রমিক অপহরণ

বান্দরবানের টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় একটি রাবার বাগান থেকে ছয়জন শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর তাদের মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা বলে জানা গেছে।

গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মুখোশ পরিহিত ও অস্ত্রধারী একটি দল হঠাৎ রাবার বাগানে প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায়।

অপহৃত শ্রমিকরা হলেন— নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে তারা বাগান ঘরেই অবস্থান করছিলেন। তখনই দুর্বৃত্তরা হামলা চালায়।

হামলাকারীরা তাদের মারধর করে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

রাবার বাগানের মালিক ইসমাইল জানান, অপহরণের পরপরই তার সঙ্গে যোগাযোগ করে দুর্বৃত্তরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শ্রমিকদের পাশাপাশি তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, গতকাল রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা যোগাযোগ করে মুক্তিপণ বাবদ তারা ২০ লাখ টাকা দাবি করেছে। মুক্তিপণ না দিলে অপহ্নুত শ্রমিক ও তাকে হত্যার হুমকি দিয়েছে বলে জানান তিনি।

টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, গতকাল রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে নাইক্ষ্যংছড়ির বাশারীতেও মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X