সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে ফিলিং স্টেশন তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
রাজশাহীতে ফিলিং স্টেশন তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী জেলার মোহনপুরের কেশরহাটে একটি ফিলিং স্টেশন (পাম্পে) তেল নিতে এসে আবদুল আলম (৬০) নামে বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২৬) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, আবদুল আলম ফিলিং স্টেশন সংলগ্ন বাকশৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর রাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ায়। সকালে তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনদের থেকে যেটুকু শুনেছি আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওষুধও খেতেন না। সেই সঙ্গে আজ তীব্র গরমে হিট স্ট্রোকেরও সম্ভাবনা আছে। ফলে বলা চলে মাল্টিপল কারণেই মারা গেছেন। তবে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X