সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
আবাদপুকুর পোস্ট অফিস:

দোকান ঘরে ৮ বছর ধরে চলছে সরকারি সেবা

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ এএম
দোকান ঘরে ৮ বছর ধরে চলছে পোস্ট অফিসের কাজ।

এক সময় গ্রামীন জনপদের প্রধান বার্তাবাহক ছিলো পোস্ট অফিস। সময়ের বিবর্তনে এর কার্যক্রম এখন প্রায় তলানীতে। তারপরও চলছে এর কার্যক্রম এমন এক পোস্ট অফিস চলছে দোকান ঘরে।

বলছিলাম নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর পোস্ট অফিসের কথা। উপজেলার সবচেয়ে বড় বাজার আবাদপুকুর। প্রতিদিন এখান থেকে প্রায় সারা দেশে ধান-চালের বড় চাহিদা এই বাজার থেকেই সরবরাহ করা হয়। বাণিজ্যিক গুরুত্বের বিবেচনায় এখানে ব্যাংক, বীমা, এনজিও সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে।

এখানে ব্রিটিশ সরকারের আমলে নির্মাণ করা হয় একটি সাব পোস্ট অফিস। উপজেলার পূর্ব এলাকার গ্রামীন জনপদের প্রধান পত্র বাহক ছিলো এই পোস্ট অফিস। সময়ের ব্যবধানে এর ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি নজরদারির অভাবে এলাকাবাসির চাহিদা মেটাতে একটি দোকান ঘরে প্রায় ৮ বছর ধরে আবাদপুকুর পোস্ট অফিসের কার্যক্রম চলছে।

সরকার আসে সরকার যায় নানা উন্নয়নমুলক কাজ চললেও এখানে একটি ভবন নির্মাণে কারো যেন মাথা ব্যথা নেই। এই সুযোগে পোস্ট অফিসের জায়গা কাঠেরগুলসহ বিভিন্ন ধরণের জিনিসপত্র রেখে দখলের পায়তারা করছে এক শ্রেণীর প্রভাবশালী। এ যেন অভিভাবকহীন একটি সম্পদ| ‘আবাদপুকুর পোস্ট অফিস’ (কোড নং ৫৮৯০)।

আবাদপুকুর পোস্ট মাস্টার মোঃ এমদাদুল আলম জানান, আমি ১৯৯৮ সালে এই পোস্ট অফিসের মাষ্টার হিসেবে যোগদান করি। তখন ছিলো একটি মাত্র মাটির দেওয়ালের ঘর। কাজ কাম শেষে প্রয়োজনীয় কাগজপত্র নিরাপত্তার সাথে বিভিন্ন জায়গায় গোপনে রাখতে হতো| এই ঘরটি ২০১৬ সালে আকর্ষিক ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত হলে একটি বাক্র আর ব্যাগ নিয়ে বাজারের বিভিন্ন দোকানের কোনায় কোনায় বসে সরকারি কাজকাম করতাম। এমনকি একটি ফলের দোকানে বসে প্রায় ১বছর অফিসিয়াল কাজ করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বগুড়া জেলা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এসে বর্তমানে ‘এস টু কম্পিউটার’ নামক দোকানে বসে সাময়িক ভাবে কাজ চালানোর নির্দেশ দেন| সেই থেকে প্রায় ৮বছর নিজস্ব ভবন ছাড়াই চলছে আবাদপুকুর পোস্ট অফিসের সরকারি সেবা।

​পোস্ট অফিসের রানার দুলাল হোসেন বলেন, পুরনো ঘরটি ভেঙে যাওয়ার পর বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি| এমনকি পোস্ট মাস্টার ও আমি মিলে নিজ অর্থায়নে পোস্ট অফিসের জায়গায় দুটি ইটের ঘর নির্মাণ করতে চাইলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। কর্তৃপক্ষের সাফ নির্দেশ-ব্যক্তিগত টাকায় সরকারি জায়গায় কোনো স্থাপনা করা যাবে না।

​দোকান মালিক হারুনুর রশিদ বলেন, আমার দোকানের একটি অংশ নিয়ে প্রায় ৮ বছর ধরে পোস্ট অফিসের কার্যক্রম চলছে| দোকানের মাসিক ভাড়া ৪হাজার ৪০০ টাকা শর্ত ছিল| ভাড়ার অর্ধেক ২ হাজার ২০০ টাকা পোস্ট অফিস কর্তৃপক্ষ পরিশোধ করবে| কিন্তু দীর্ঘদিন পার হলেও সেই ভাড়ার টাকাও পাওয়া যাচ্ছে না।

এমনকি বিদ্যুৎ বিলও দোকান মালিককেই পরিশোধ করতে হয়| বাণিজ্যিক এলাকায় পোস্ট অফিসের এমন জরাজীর্ণ দশা মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ| এলাকাবাসী দ্রুত এর স্থায়ী সমাধান চায়।

​বগুড়ার ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, আবাদপুকুর পোস্ট অফিসটি দীর্ঘ ৮ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি| একটি নতুন ভবন নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করেছি| বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এর নির্মাণ কাজ শুরু হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X