সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় দুই খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
নওগাঁয় দুই খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁর সদর উপজেলায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি প্রতীকীভাবে কোদাল দিয়ে খালের মাটি কাটেন এবং পরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২,০৪০ মিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১,২০০ মিটার খাল খননে ব্যয় ৭০ লাখ টাকা।

নওগাঁয় দুই খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রায় ৫৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিলেন। আমরা সেই সময় দেখেছি, খাল খননের মাধ্যমে বাংলাদেশে সবুজ বিপ্লব হয়েছিল। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্যই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পর তারই সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে বিশ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করে শুষ্ক মৌসুমে কৃষকরা উপকৃত হবেন অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া দেশীয় মাছের চাহিদা পূরণ হবে। খালের পাড়ে বিভিন্ন ধরনের ফলজ গাছ এবং শাক সবজি চাষাবাদ হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে ভবিষ্যতে এসব খাল ভূমিকা রাখবে।

এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন ইসলাম বিন দোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X