সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নদীতে গোসলে নেমে দুই ছাত্রীর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো খোঁজেখানী গ্রামের মিলন মিয়ার মেয়ে এবং স্থানীয় খোঁজেখানী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম (১৫) ও একই এলাকার শ্যামল মোড়লের মেয়ে এবং খোঁজেখানী বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫)।

জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ওই দুই শিক্ষার্থী। একপর্যায়ে হঠাৎ তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাদের কেউই সাঁতার জানত না। পরে স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একই সঙ্গে ঢাকার সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে জানানো হয়। টঙ্গি থেকে ডুবুরি দল পৌঁছানোর আগেই একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে অপরজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম এবং শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X