সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং

নওগাঁর রাণীনগরে চলছে ভয়াবহ লোডশেডিং।দিন-রাত ২৪ঘন্টার মধ্যে প্রায় ১৪ঘন্টাই থাকছে ভয়াবহ লোডশেডিংয়ের আওতায়। এতে একদিকে যেমন ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে অন্য দিকে ধানের জমিতে সেচ দিতে না পারায়,কলকারখানা এবং অটো চার্জার ভ্যান শ্রমীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের জীবন স্থবির হয়ে পরেছে।সংশ্লিষ্টরা বলছেন,চাহিদার তুলনায় কখনো অর্ধেক আবার কখনো অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় এমন পরিস্থীতির সৃষ্টি হয়েছে। নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১এর রাণীনগর জোনাল অফিসের তথ্য মতে,এই অফিসের আওতায় আবাসিক সংযোগ রয়েছে ৫৭হাজার ৫৫২টি,বানিজ্যিক সংযোগ রয়েছে ৪হাজার ২৪৯টি,গভীর-অগভীর নলকূপ বা সেচের সংযোগ রয়েছে ৬৮৫টি,শিল্প সংযোগ রয়েছে ৬০৪টি,দাতব্য সংযোগ রয়েছে ৮৬৭টি এবং নির্মান সংযোগ রয়েছে ৫৩টিসহ মোট ৬৪হাজার১৯টি। এসব সংযোগের বিপরীতে বিদ্যুতের গড় চাহিদা রয়েছে ২০মেগাওয়াট। সংশ্লিষ্টরা বলছেন,চাহিদার তুলনায় কখনো অর্ধেক অর্থাৎ মাত্র ১০মেগাওয়াট আবার কখনো তারও কম সরবরাহ পাচ্ছেন। ফলে দীর্ঘ সময় ধরে লোডশেডিং অব্যাহত রয়েছে। বিদ্যুৎ চালিত গভীর নলকূপের মালিক উপজেলার কসবাপাড়া গ্রামের আনিছুর খাঁন বলেন,তার গভীর নলকূপের আওতায় প্রায় ২৯০বিঘা ইরি/বোরো জমি রয়েছে। গত প্রায় ১৫দিন ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারনে চরম বেকায়দায় পরেছি। সুষ্ঠু মতো জমিতে সেচ দিতে পারছিনা। এমন পরিস্থীতি যদি আরও কয়েক দিন চলে তাহলে ধানের চরম ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে| আবাদপুকুর বাজারের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সপের মালিক হোসাইন আহমাদ বলেন,প্রতি এক ঘন্টা পর পর এক ঘন্টা করে বিদ্যুৎ পাচ্ছি। মানে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তি এক ঘন্টা আবার কখনো তার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছেনা। এতে দিন রাত মিলে প্রায় ১২/১৪ ঘন্টা বিদ্যুৎ থাকছেনা। ফলে কারখানার কাজ কর্ম ঠিকমতো করতে পারছিনা। এতে একদিকে যেমন সঠিক সময়ে গ্রাহকদের কাছে মালামাল সরবরাহ করতে পারছিনা অন্যদিকে শ্রমীকদের বসে রেখে বেতন দিতে হচ্ছে। কালীগ্রামের অটো চার্জার ভ্যান চালক ফেরদৌস হোসেন জানান, দেশে জালানি তেলের সংকট সৃষ্টি হওয়ায় অটো চার্জার ভ্যানে যাত্রীর চলাচলের চাহিদা বেড়েছে। কিন্তু সুষ্ঠু মতো গাড়ীতে চার্জ দিতে না পারায় রাস্তায় ভ্যান চালাতে পারছিনা। আবার ব্যাটারীতে পুরো চার্জ না দিতে পারায় ব্যাটারীও চরম ক্ষতির মুখে পরছে। ফলে সব দিক দিয়ে ক্ষতির মুখে পরতে হচ্ছে| নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১এর রাণীনগর জোনাল অফিসের এজিএম তাহসিন ইলিয়াস বলেন, এই অফিসের আওতায় আবাসিক,বানিজ্যিক,সেচ,শিল্পসহ মোট ৬৪হাজার ১৯জন গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ২০মেগাওয়াট। সেখানে গড়ে মাত্র ১০মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। আবার কখনো কখনো তারও একটু কম সরবরাহ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আবার ঢাকা থেকে স্ক্যাডা অপারেশনের কারনে অতিরিক্ত আরো বেশি লোডশেডিং যুক্ত হচ্ছে। তবে এই পরিস্থীতি হয়তো দ্রুতই স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X