সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুতুকছড়িতে ইউপিডিএফ কর্মী ব্রাশফায়ারে নিহত

রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম
কুতুকছড়িতে ইউপিডিএফ কর্মী ব্রাশফায়ারে নিহত

রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়ায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা (ইউপিডিএফ কর্মী) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনি ধনজয় চাকমার ছেলে বলে জানা গেছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, কুতুকছড়ি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ধর্মসিং চাকমার বাড়ি ঘিরে ফেলে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন।

ইউপিডিএফ আরও দাবি করেছে, এ ঘটনায় ধর্মসিং চাকমার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X