সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক কাতল বিক্রি হলো অর্ধলাখ টাকা!

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
এক কাতল বিক্রি হলো অর্ধলাখ টাকা!

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ, যা বিক্রি হয়েছে প্রায় ৪৮ হাজার ৫০০ টাকায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ধরা পড়া এই মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শেষ রাতে জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হলদার পদ্মা নদীর গায়া এলাকায় ফ্যাশন জাল ফেলেন। এ সময় তার জালে আটকা পড়ে বিশাল আকৃতির কাতল মাছটি।

ভোরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

মাছটি পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর অল্প সময়ের ব্যবধানেই তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি পুনরায় বিক্রি করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে প্রায়ই এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। বিশেষ করে ফ্যাশন জালে এসব মাছ বেশি আটকে পড়ে। পদ্মার মিঠা পানির বড় মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকে এবং বড় ব্যবসায়ীরা এগুলো চড়া দামে কিনে নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X