সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুর কে আই হাসপাতাল :

অপারেশনে নারীর মৃত্যু : হাসপাতাল ভাংচুর, সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম
মাদারীপুর কে আই হাসপাতাল

মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে বিষফোড়ার অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। এছাড়াও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কে আই হাসপাতালে বিষফোড়ার অপারেশন করতে গিয়ে এক নারীর মৃত্যু।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নিহতের পরিবারের সদস্যরা ভূল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এসময় বিচারের দাবীতে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগম (৪০) পিঠে ফোড়ার প্রচন্ড ব্যাথা নিয়ে মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে ভর্তি হয়। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার (১৫ এপ্রিল) রাতে রোগীর অস্ত্রোপচার করানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘরি করে বিলকিস বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাঝপথেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় নিহতের স্বজনরা। এসময় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা ডাক্তারের বিচারের দাবীতে বিক্ষোভ করেন।

মাদারীপুর কে আই হাসপাতালে ব্যাপক ভাংচুর।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে প্রায় দেড়ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এর আগেও একাধিকবার হাসপাতাটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে।

মাদারীপুর কে আই হাসপাতালে ব্যাপক ভাংচুর।

নিহতের স্বজন হাসান মাদবর বলেন, সামান্য বিষফোড়া অপারেশন করাতে গিয়ে এই মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত। তাদের বিচার না হলে বার বার এধরণের ঘটনা ঘটবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুর কে আই হাসপাতালে ব্যাপক ভাংচুর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, মালিকসহ সবাই পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X