সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ দৌলত (৩৩), তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাটকূল কাশেম আলী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাউজান থানার আওতাধীন নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে দৌলতকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার আওতাধীন ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ দৌলতকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X