সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
নওগাঁয় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

নওগাঁ জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে ১১ মে পর্যন্ত। জেলার ১১টি উপজেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিভিল সার্জন তার বক্তব্যে আরও বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই গুজব বা ভয়ভীতিতে কান না দিয়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

জেলায় বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তথ্যমতে, বর্তমানে হামে আক্রান্ত সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালে ২৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।

ডা. মুনির আলী আকন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X