সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X