সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা : এমপি মিলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা : এমপি মিলন

সারাদেশের মানুষ যখন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে মেতেছে, তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে এলো দীর্ঘদিনের মানসিক নিপীড়ন ও তা থেকে মুক্তির কথা। ইংরেজি ২০২৬ সাল এবং বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের এই মিলনমেলায় দাঁড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচনের কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বৈশাখী শোভাযাত্রা

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে একথা বলেন এমপি। অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করেন এমপি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে মানুষের মনের মাধুরী সাজিয়ে-গুছিয়ে তাদের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। মানসিকভাবে আমরা অত্যন্ত নিপীড়িত ও নির্যাতিত ছিলাম।"

তবে এই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে বলে তিনি মনে করেন। অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সাম্প্রতিক একটি দিনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "২০২৪ সালের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা-দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তা এখন খুলে দেওয়া হয়েছে।"

বৈশাখী শোভাযাত্রা

বক্তব্যের শেষে তিনি সবার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে বলেন, "শান্তি ও সুখের দিশারিতে আগত প্রহরগুলো সবার জীবনে আনন্দের চিরভাস্বর হয়ে বয়ে আনুক।" এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

বৈশাখী শোভাযাত্রা

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, প্রানী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X