সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে

কুমিল্লার দাউদকান্দিতে ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামে ।

জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালী গামী চাল বোঝাই একটি ট্রাকের উপর উঠে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঐ এলাকায় যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন।

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।

নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান- ১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩জন নিহত হয়েছেন এবং ৬জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খালিপপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫),মাহবুব আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত কৃষি শ্রমিক পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম। পরিবারের ভরন পোষনের যোগানদাতাদের হঠাৎ মৃত্যুতে , তারা দেখছে অনিশ্চিত ভবিষৎ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X