সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন ও কৃষি মেলায় তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন ও কৃষি মেলায় তারেক রহমান

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইলে সফর করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২২ মিনিটে তিনি পৌঁছান টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের মঞ্চে। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উদ্বোধনের পর তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তৃতায় কৃষকদের উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি শেষে তিনি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন। পরে দুপুরের পর তার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা রয়েছে, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

এদিকে তার আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। জেলা শহরকে সাজানো হয়েছে নবরুপে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X