সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেল নিতে কারসাজি, বকশীগঞ্জে তিনজনের জরিমানা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে একই ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)। এর মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং অপর দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে একই গ্রাহকের একাধিকবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে। কিন্তু অভিযুক্তরা কৌশলে বারবার তেল সংগ্রহ করছিলেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যারা তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান চলাকালে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X