সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম । ছবি : সংগৃহীত

পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, তার ভাই ও সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক ব্যবসায়ীসহ দুই ব্যক্তির কাছ থেকে মোট ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাবনা সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন আব্দুল আলিম (৫০), তার ভাই আব্দুল হালিম ওরফে ক্যালা হালিম (৫৫), সবুজ প্রামাণিক (৩৬) ও রাফেল (৩২)। তারা সবাই পাবনা পৌরসভার দক্ষিণ রাঘবপুর নিমতলা এলাকার বাসিন্দা।

অভিযোগকারী দুজন হলেন একই এলাকার রানা শেখ (৩৫) এবং ব্যবসায়ী মো. মুজির হোসেন (৪৫)।

রানা শেখ অভিযোগ করেন, তিনি ও তার সহযোগীরা দক্ষিণ রাঘবপুর নিমতলা মৌজায় ৩ শতাংশ জমি ক্রয় করার পর থেকেই অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। গত ১১ এপ্রিল দুপুরে জমিতে সীমানা প্রাচীর নির্মাণকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়, প্রাচীর ভেঙে ফেলে এবং রাজমিস্ত্রিদের হত্যার হুমকি দেয়। তিনি বাধা দিতে গেলে তাকে মারধরের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, জীম ফারজানা ওয়েল মিলের মালিক মুজির হোসেন অভিযোগ করেন, গত ১০ এপ্রিল তার প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং না দিলে হত্যার হুমকি দেয়। তিনি আরও জানান, এর আগেও ২০২৫ সালের ২১ মে অভিযুক্তরা অস্ত্রের মুখে তার কাছ থেকে ১৫ লাখ টাকা আদায় করে নেয়, যা তিনি ব্যাংকের চেকের মাধ্যমে দিতে বাধ্য হন।

ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মুজির হোসেন আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে উভয় পক্ষই লিখিত আবেদন দিয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জমি সংক্রান্ত বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগও খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিম বলেন, উক্ত জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কাগজপত্র যাচাই করলেই প্রকৃত মালিকানা স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি।

ব্যবসায়ী মুজির হোসেনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা কোনো চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত নন; বরং স্থানীয় মানুষই তাদের সম্পর্কে প্রকৃত তথ্য জানে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X