সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডাকযোগে ‘কাফনের কাপড়’ পাঠিয়ে দুই কলেজ শিক্ষককে হুমকি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে রোজি মোজাম্মেল মহিলা কলেজ-এর দুই সহকারী অধ্যাপকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১২ এপ্রিল) কলেজ চলাকালীন সময়ে তারা নিজেদের নামে আসা পার্সেল খুলে ভেতরে কাফনের কাপড় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী দুই শিক্ষক হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পোস্ট অফিসের একজন কর্মী ওই দুই শিক্ষকের নামে আসা দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। রোববার সকালে কলেজে এসে তারা প্যাকেট খুলে প্রতিটির ভেতরে চার খণ্ড করে নতুন কাফনের কাপড় ভাঁজ করা অবস্থায় পান।

পার্সেলের গায়ে উল্লেখিত প্রেরকের ঠিকানা অনুযায়ী, আনোয়ার হোসেনের প্যাকেটে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লিখন হোসেন এবং আব্দুস সামাদের প্যাকেটে একই এলাকার জনি আহমেদের নাম রয়েছে। তবে এই নাম-ঠিকানা সঠিক কি না, তা যাচাই করছে পুলিশ।

আনোয়ার হোসেন বলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা বা বিরোধ নেই বলে তিনি জানেন না। হঠাৎ এমন ঘটনায় তিনি ও তার সহকর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান, শিক্ষকদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় জব্দ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X