সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে এই কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩।

ইউরোপীয় মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল শিলচর হওয়ায় এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।

হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে সিলেট ও আশপাশের সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ তারিখেও শিলচর এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া সেই কম্পনটিও সিলেটের মানুষ টের পেয়েছিলেন। তবে রোববারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘনঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। এর আগে গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। মাত্র ২৬ সেকেন্ড স্থায়ী সেই কম্পন সারা দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল, যাতে ১০ জনের মৃত্যু এবং কয়েক শ মানুষ আহত হয়েছিলেন। আজকের ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হওয়ায় বড় কোনো বিপত্তি ঘটেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X