সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম
মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১২ এপ্রিল) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনার খবর পেয়ে শনিবার রাত পৌনে ৮টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X