সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে যুদ্ধবিরতির পর বাড়ছে ফ্লাইট চলাচল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে যুদ্ধবিরতির পর বাড়ছে ফ্লাইট চলাচল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে শেষ দুই দিনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতির উন্নতি হলেও ফ্লাইট বাতিলের ঘটনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্র ও শনিবার এই দুই দিনে মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। একই সময়ে এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ৪টি (২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট বাতিলের তালিকা থাকলেও শেষ দুইদিনে ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। এর মধ্যে ১৫টি অ্যারাইভাল এবং ১১টি ডিপার্চার ফ্লাইট ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো এখন ধীরে ধীরে নিয়মিত হচ্ছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত এই বিমানবন্দরে মোট ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতির যে উন্নতি দেখা যাচ্ছে, তাতে দ্রুতই সব রুটে ফ্লাইট চলাচল আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোও তাদের কার্যক্রম ধাপে ধাপে সচল করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X