সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম
চট্টগ্রামে ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত তারই বন্ধু আবু তৈয়বকে আটক করেছে স্থানীয়রা, পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অন্যদিকে আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিদারুল বাড়ির কাজ শেষে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা তৈয়ব তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়।

জানা গেছে, দিদারুল ও আবু তৈয়ব একে অপরের বন্ধু ছিলেন। প্রবাস থেকে ফেরার পর তৈয়বকে নগরীর রিয়াজুদ্দিন বাজারে নিজের স্টেশনারি দোকানে চাকরি দিয়েছিলেন দিদারুল। কিন্তু উল্টো দিদারের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন তৈয়ব। আর্থিক লেনদেনের এই জেরে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সমস্যা সমাধানে এর আগে একাধিকবার শালিসি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পুরানো শত্রুতার জেরেই দিদারকে হত্যা করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তবে মূল ঘটনা কি তা তদন্ত করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X