সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ দিনে ১৭ লাখ টাকা জরিমানা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জ্বালানি তেল সংকট মোকাবিলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিগত ১০ দিনে ৫০১টি মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি তেল সংকট মোকাবিলায় ফিটনেসবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান শুরু হয়। এ সময় লাইসেন্স না থাকা, হেলমেট না ব্যবহার করা, অতিরিক্ত গতি, তিনজন আরোহী ও কাগজপত্রের ঘাটতিসহ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫০১টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর প্লেট না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের এ অভিযান নিয়মিত চলবে। তিনি কুড়িগ্রামবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X