সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন সুজন। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X