সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী অঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে শিল্প ও কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
রাজশাহী অঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে শিল্প ও কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান

রাজশাহী অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, এ অঞ্চলের কৃষি উৎপাদনকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলা গেলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ।

সভায় বক্তারা উত্তরাঞ্চলের শিল্পোন্নয়নের প্রধান বাধা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাত স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ আসছে না এবং প্রস্তুত প্রকল্পও চালু করা যাচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতির বিকাশ ব্যাহত হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব হবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলের উন্নয়নে শিল্প ও কৃষি—এই দুই খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। গ্যাস, অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে স্থানীয় সম্পদ ও উৎপাদনকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, নাটোর বিসিক এলাকায় গ্যাস সংযোগ নেই, যদিও শহরের পাশ দিয়েই গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের অভাবে সেখানে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর হমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস সংকটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অন্যদিকে পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাজশাহী অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে।

এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিকে ঘিরে শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে। সরকারও সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রত্যেক অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে সরকার কাজ করছে এবং পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমান, জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা।

এর আগে সকালে দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড়, সরমংলা এলাকার কৃষি কার্যক্রম এবং কলিপুর এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত সেচ কার্যক্রম ঘুরে দেখেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X