সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অভয়নগরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা প্রাইভেট হাসপাতালে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম
যশোরের অভয়নগরে স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে দুটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আল-মদিনা নামে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার জন্য আল-মদিনা নামে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালক নাজমুল হুদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে এ হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শোভন বিশ্বাসসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনার কারণে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযান অব্যাহত থাকবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X