রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে পেট্রোল ও ডিজেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে পেট্রোল সরবরাহ অব্যাহত থাকলেও রহস্যজনক কারণে শুধুমাত্র নওরিন ফিলিং স্টেশনেই এই সংকট দেখা দিয়েছে। এপ্রিলের শুরু থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত এই স্টেশনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হয়নি।

এই পরিস্থিতিতে রানীগঞ্জসহ আশপাশের এলাকার শত শত মোটরসাইকেল চালক, ডিজেলচালিত গাড়ির মালিক ও ক্ষুদ্র যানবাহন ব্যবহারকারীরা বিপাকে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে দূরের ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত সময় ও খরচ করে তেল সংগ্রহ করতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক সংকট নয়, বরং পাম্প মালিকের পরিকল্পিত ‘তেল নিয়ে ভেলকিবাজি’। তাদের দাবি, কৃত্রিমভাবে সংকট তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।

পেট্রোল সরবরাহ বন্ধের কারণ জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক মুঠোফোনে জানান, “ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তেল বিতরণের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই পেট্্রল সরবাহ বন্ধ করে রেখেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা রানীগঞ্জ পাম্পে তেল সরবরাহ বন্ধ রেখেছি।” তবে মালিকের এমন বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘অযৌক্তিক অজুহাত’ হিসেবে দেখছেন স্থানীয়রা।

তাদের প্রশ্ন, যদি সত্যিই নিরাপত্তা ঝুঁকি থাকে, তবে ঘোড়াঘাটের অন্যান্য পাম্পে কেন তা প্রভাব ফেলছে না? এছাড়া, বিষয়টি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কেন? এ নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয়দের মতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। তাই নিরাপত্তার অজুহাতে পেট্রোল সরবরাহ বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, প্রকৃত কারণ অনুসন্ধান এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ঘোড়ঘাট উপজেলার এলাকাবাসী সচেতন মহল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X