সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ভোলা সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বাসের চালক আহত হলেও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ পরিবহন–এর একটি বাস চরফ্যাশন উপজেলা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

যাত্রাপথে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ করে বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটির সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অন্যদিকে, বাসের ভেতরে আটকে পড়া চালককে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চালক অজ্ঞান থাকায় তার নাম-পরিচয় জানা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X