সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁর একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
নওগাঁর একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম মোছাঃ রাহী মুনী, তিনি নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা।

গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসব বেদনা শুরু হলে তাকে সিজারিয়ান অপারেশনের জন্য শহরের মেট্রো হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতেই ডাক্তার ফাবলিহা সাদিয়া তার অপারেশন সম্পন্ন করেন। তবে পরিবারের দাবি, অস্ত্রোপচারের পরপরই রাহী মুনীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে, যা ভুল চিকিৎসারই বহিঃপ্রকাশ বলে স্বজনদের অভিযোগ।

নওগাঁর একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু

রোগীর অবস্থার অবনতি ঘটলে পরদিন তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অপরেশনের ব্যবস্থা করে। এতেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় একপর্যায়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নওগাঁর একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. ফাবলিহা সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্বজনরা বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X