সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
পাবনায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে

বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে পাবনার সুজানগর উপজেলা প্রথম। সুজানগর উপজেলা দেশের পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত। অথচ এ জনপদের কৃষকেরা বছরের পর বছর সনাতন পদ্ধতিতে টিনের ঘর বা সেমিপাকা ঘরে বাঁশের মাচা তৈরী করে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে আসছেন। এ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করায় প্রতি বছর কৃষকদের হাজার হাজার টাকা লোকসান গুণতে হয়।

উপজেলার মানিকহাট গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন সনাতন পদ্ধতিতে বাঁশের মাচা তৈরী করে পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি বেশ ব্যয়বহুল। তাছাড়া এ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে একদিকে পেঁয়াজে পচন ধরে, অন্যদিকে শুকিয়ে ওজন কমে যায়। ফলে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে গিয়ে প্রতি বছর কৃষকের হাজার হাজার টাকা লোকসান হয়।

গত ২/৩ বছর হলো উপজেলার অনেক কৃষক উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে সনাতন পদ্ধতির পরিবর্তে বিদ্যুৎ চালিত এয়ার ফ্লো মেশিন ক্রয় করে আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করছেন। পাশাপাশি প্রতি বছর সরকারিভাবেও কিছু কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন সরবরাহ করা হয়। এ বছরও উপজেলার ৩৩০ জন কৃষককের মাঝে সরকারিভাবে এয়ার ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে।

উপজেলার উদয়পুর গ্রামের কৃষক মাসুদ রানা জানান, আধুনীক পদ্ধতিতে একটি সেমিপাকা ঘরের মেঝেতে মাত্র দশ ফুট দৈর্য্য এবং দশ ফুট প্রস্থের একটি বাঁশের মাচা ও ইটের দেয়াল তৈরী করে তার মধ্যে একটি এয়ার ফ্লো মেশিন স্থাপন করে সেখানে প্রায় ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে পচন ধরেনা।

এমনকি ওজনও তেমন কমেনা। তাছাড়া এ পদ্ধতিতে দীর্ঘ প্রায় ৯ মাস নিরাপদে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা ওই এয়ার ফ্লো মেশিন চালাতে হয়। এতে পেঁয়াজ প্রয়োজনীয় আলো-বাতাস গ্রহণ করতে পারে। ফলে আধুনিক এ পদ্ধতিতে কৃষক দীর্ঘ মেয়াদে এবং নিরাপদে পেঁয়াজ সংরক্ষণ করতে পারে। আর সেকারণে এ উপজেলার কৃষকেরা দিনের পরদিন আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে মনোযোগী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন পেঁয়াজের পচনরোধে আধুনীক ওই পদ্ধতি অত্যন্ত কার্যকর এবং সময়োপযোগী। ফলে উপজেলার পেঁয়াজ চাষীরা ক্রমাগত সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X