সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দাফনের সাত মাস পর নড়াইলে পার্ক ব্যবস্থাপক মুকুলের মরদেহ উত্তোলন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
নড়াইলে দাফনের সাত মাস পর পার্ক ব্যবস্থাপক মুকুলের মরদেহ উত্তোলন। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের সাত মাস পর কবর থেকে পার্ক ব্যবস্থাপক মুকুল মোল্যার মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মুকুল লক্ষ্মীপাশা গ্রামের মৃত রুহুল আমীন মোল্যার ছেলে।

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট বিকেলে একই উপজেলার রাজোপুর এলাকার কয়েকজন আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ—লোহাগড়ার একটি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখানে রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পার্ক ব্যবস্থাপক মুকুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মুকুলকে মারধর করেন।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় মুকুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মারধরের বিষয়টি তখন জানত না তার পরিবার। ফলে পরদিন (২৮ আগস্ট) মরদেহ বাড়িতে নিয়ে দাফন করা হয়। দাফনের দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে মারধরের ঘটনা প্রকাশ পেলে বিষয়টি পরিবারের নজরে আসে।

এরপর নিহতের বড় বোন রেহানা পারভীন গত ২ নভেম্বর লোহাগড়া আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি-কে তদন্তের নির্দেশ দেন।

তদন্তের স্বার্থে আদালতের অনুমতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X