সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিয়াশলাই জ্বালাতেই টিউবওয়েলে আগুন

নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
দিয়াশলাই জ্বালাতেই টিউবওয়েলে আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন স্থাপিত টিউবওয়েল থেকে পানি তোলার সময় গ্যাস বের হওয়ার সন্দেহে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটির বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েলটি স্থাপনের পর থেকেই পানি তোলার সময় তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল এবং বুদবুদ তৈরি হচ্ছিল।

এ কারণে পরিবারটি ওই পানি ব্যবহার করা থেকে বিরত থাকে।

পরিস্থিতি যাচাই করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালান। সঙ্গে সঙ্গে সেখানে আগুন জ্বলে ওঠে, যা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আব্দুল মতিন বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তারা। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করলে আগুন জ্বলে ওঠে। বর্তমানে তারা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X