সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাণীনগরে আগাছানাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
রাণীনগরে আগাছানাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন মৌজার মাঠে।

জমির মালিক দাবিদার উপর তালিমপুর গ্রামের ফায়েজ আলীর ছেলে মোকছেদ আলী এবং নাছির আলীর ছেলে গোলাম রাব্বানীর ভাই আনিছার রহমান জানান,এলাকার ঘাটাগন মৌজার মাঠে জমিতে ধান রোপন করেছেন তারা। ইতি মধ্যে জমির সবগুলো ধান থেকে শীষ বেড় হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মোকছেদ আলীর ১৪শতক এবং আনিছার রহমানের ভাই গোলাম রাব্বানীর রয়েছে সাড়ে ২৭শতক।

তাদের অভিযোগ, একই গ্রামের শফির প্রামানিকের ছেলে বুলু প্রামানিকসহ কয়েকজনের সাথে জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তারা ধারনা করে বলেন,যেহেতু ওই জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ রয়েছে সেহেতু তারাই হয়তো আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করে বুলু প্রামানিক বলেন, অসুস্থ্যতার কারনে প্রায় ২০/২৫দিন ধরে আমি বাড়ীতে নেই। কারা এটা করেছে তাও বলতে পারছিনা। তিনি দাবি করে বলেন,ওই জমিতে আমরাই আগে ধান রোপন করেছিলাম। পরে তারা রোপনকৃত ধান তুলে ফেলে দেয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X