সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি নতুন জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলমান জ্বালানি চাহিদা পূরণে এই সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ রোববার (৫ এপ্রিল) ভোরে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়ে। বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি মালয়েশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে এসেছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

এর আগে, শুক্রবার আরও একটি জাহাজ ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ধারাবাহিক এই জ্বালানি সরবরাহ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে দ্রুত জ্বালানি খালাস ও বিতরণ নিশ্চিত করা হবে, যাতে দেশের বাজারে কোনো ধরনের জ্বালানি ঘাটতি না হয়।

এদিকে, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বড় পরিসরে আমদানি পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশটির আরেক কম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। আর কাজাখস্তানের কম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে একাধিক জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X