বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অতিথি সেজে বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও ছেলে পরিচয়ে দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে শাহনাজ বেগমের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা তাঁর ঘরেই অবস্থান নেন। এ সময় বাড়িতে ছিলেন পুত্রবধূ সৈয়দা জিন্নাত আকতার ও তাঁর ছোট মেয়ে। শাহনাজ বেগমের একমাত্র ছেলে মাহমুদুল হাসান (সজীব) তখন পাশের দাড়িদহ বাজারে তাঁর ইলেকট্রনিকসের দোকানে ছিলেন।

পুত্রবধূ জিন্নাত আকতার জানান, সন্ধ্যার দিকে চল্লিশোর্ধ্ব এক নারী তাঁদের বাড়িতে এসে নিজেকে পূর্বপরিচিত হিসেবে পরিচয় দেন। কিছুক্ষণ পর তাঁর ছেলে পরিচয়ে ২৩-২৪ বছর বয়সী এক তরুণও সেখানে আসে। তাঁদের আপ্যায়ন করে শাহনাজ বেগমের ঘরে বসতে দেওয়া হয়। এ সময় জিন্নাত আকতার মাগরিবের নামাজ আদায় করতে নিজ ঘরে যান।

নামাজ শেষে হঠাৎ শাশুড়ির চিৎকার শুনে বাইরে বের হতে গেলে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। কিছুক্ষণ পর পাশের বাড়ির এক নারী এসে দরজা খুলে দেন। এরপর তাঁরা শাহনাজ বেগমের ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান। ওই সময় আগন্তুক নারী ও তরুণকে আর বাড়িতে দেখা যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কারসহ কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি। ফলে হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, তাঁদের কারও সঙ্গে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, পুত্রবধূর বর্ণনা যাচাই করা হচ্ছে। আগন্তুক নারী ও তরুণকে শনাক্ত করা গেলে হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X