সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে মিয়ানমারে পাচারকালে বিপুল ডিজেলসহ আটক ১২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
চট্টগ্রামে মিয়ানমারে পাচারকালে বিপুল ডিজেলসহ আটক ১২

চট্টগ্রামে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ডিজেলসহ গ্যাস সিলিন্ডার, নগদ টাকা জব্দ করা হয়। আটকদের মধ্যে ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা নাগরিক ছিল।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।

সুজন জানান, জব্দ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া এই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২শ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো বলে জানা যায়। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেয়া সম্ভবপর হয়েছে বলেও জানান সাব্বির আলম সুজন।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X