সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (বুশরা পরিবহন) চলার সময় হঠাৎ একটি চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণহীনভাবে ছিটকে গিয়ে একটি ফ্লাইওভার ব্রিজে সজোরে আঘাত করে থেমে যায়।

ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।

যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে ও ফ্লাইওভার ব্রিজের স্বজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। এ ঘটনা ঘটনাস্থলেই বাসচালক ও হেলপার নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X